সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত ৪০৫ কে‌জি বাগদা জব্দ, পু‌ড়ি‌য়ে বিনষ্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১

সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত ৪০৫ কে‌জি বাগদা চিংড়ি জব্দ ক‌রে আগু‌নে পু‌ড়ি‌য়ে বিনষ্ট ক‌রে‌ছে টাস্কফোর্স।

শুক্রবার (২৭ সে‌প্টেম্বর) সন্ধ্যায় সদর উপ‌জেলার ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাক থে‌কে এসব মাছ জব্দ করা হয়।

‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানার নেতৃত্বে বি‌জি‌বির একটি দল সাতক্ষীরাস্থ ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে এক ট্রাক বাগদা ও সাদা মাছ আটক করে।

পরে জব্দ মাছগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ, পু‌লিশ ও মৎস্য কর্মকর্তার সমন্বয়ে গঠিত পর্ষদ পরীক্ষা-নিরীক্ষা করে ৪০৫ কেজি বাগদা চিংড়ি অপদ্রব্য পুশকৃত ব‌লে শনাক্ত করেন।

অপদ্রব্য পুশকৃত মাছগুলো মানবদেহের জন্য ক্ষতিকর বিধায় টাস্কফোর্স কর্মকর্তাদের নির্দেশক্রমে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।

এ সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহ‌মেদ ট্রাকচালককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে অপদ্রব্য ছাড়া সাদা মাছ ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর