সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

উপদেষ্টা রিজওয়ানা হাসান

সচিবালয়কে প্লাস্টিকমুক্ত করা হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১১

ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিকমুক্ত (ওয়ানটাইম বা একবার ব্যবহৃত) করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পহেলা নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে। ধীরে ধীরে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা পলিথিন ব্যবহার বন্ধে উদ্বুদ্ধের কাজ করবে। এ ছাড়া বিভিন্ন সুপারশপে গিয়ে প্রাথমিকভাবে মনিটর করবে তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোকান-মালিক সমিতির প্রতিনিধিরাও। তারা অনুরোধ করেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কেউ না মানলে শুরুতেই যেন কঠিন পদক্ষেপ না নেওয়া হয়।

উল্লেখ্য, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা হচ্ছে অধিদপ্তরে। যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর