সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

পাবিপ্রবি উপাচার্যের সাথে কর্মকর্তাদের মতবিনিময়

প্রেস রিলিজ

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৯

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল-এর সাথে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তার সাথে আজ (২৯ সেপ্টেম্বর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুটি পর্বে সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রথমে বিশ্ববিদ্যালয়কে জাতির সামনে সুন্দরভাবে তুলে ধরতে হবে এবং পরবর্তীতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো অবস্থান তৈরি করতে হবে। আমার শতভাগ প্রচেষ্টা দিয়ে আপনাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের এক্সপোজ বাড়াতে হবে। আপনাদের সকলের আন্তরিকতা ও সহযোগিতা প্রত্যাশা করছি।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় ভালো করলে এর থেকে আপনারাই বেশি উপকৃত হবেন, তারপর এই এলাকার জনগণ এবং দেশ উপকৃত হবে। বিভিন্ন ধরনের সমস্যা থাকবে, সেই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। দেশকে সেবা দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। তিনি আরও বলেন, আমি একটি সুন্দর সিস্টেম অনুসরণ করতে চাই এবং আমাদের মধ্যে জ্ঞানের পরিধি বাড়াতে হবে। নতুন জ্ঞানের সাথে নিজেকে খাপ খাইয়ে মানিয়ে নেওয়া এবং নতুন করে, নতুন চিন্তার সমন্বয়ে সুন্দর বাংলাদেশ গঠন করতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর