সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, ৩ বাসে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৪, ১১:০০

গাজীপুরে বাস চাপায় হালিম মিয়া (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনটি বাসে অগ্নিসংযোগ করে স্থানীয় লোকজন।

বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হালিম মিয়া জামালপুরের মেলান্দহ এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর সিটি করপোরেশনের শরিফপুর এলাকায় বাসা ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় পায়ে হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন হালিম মিয়া। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হালিম মিয়া মারা যায়। এসময় স্থানীয় লোকজন বলাকা পরিবহনের তিনটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। ঘটনার পরেই নিহতের স্বজনরা মরদেহ নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল রায় জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর