সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন ও বৃক্ষরোপণ করেছেন বাকৃবির উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি

প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৪, ১৭:৫৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন এবং সেখানে বৃক্ষরোপণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া।

বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪ ) সকাল ১১টায় বোটানিক্যাল গার্ডেনটি পরিদর্শন করেছেন এবং সেখানে 'বাওবাব' নামক গাছের চারা রোপণ করেন।

এসময় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাকৃবি বোটানিক্যাল গার্ডেনের বোর্ড অব ম্যানেজম্যান্ট এর সভাপতি অধ্যাপক ড. এ.কে.এম. আজাদ-উদ-দৌলা প্রধান, অধ্যাপক ড. শাহানারা বেগম, সাবেক কিউরেটর অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান, কিউরেটর অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন, অধ্যাপক ড.মো. আরিফুল ইসলাম, অধ্যাপক ড. মো. মুনির হোসেন, অধ্যাপক ড. মো. আনিসুর রহমান মজুমদার সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য সহ উপস্থিত ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী মিলে বোটানিক্যাল গার্ডেনের পট হাউস এবং ক্যাকটাস হাউস পরিদর্শন করেন।

এসময় ক্যাকটাস হাউসের বিভিন্ন প্রজাতির বাহারি ক্যাকটাস এবং বোটানিক্যাল গার্ডেনের নানাবিধ বৃক্ষের বিষয়ে নবনিযুক্ত উপাচার্যকে জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর