সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

এবার রিয়ার নামে জালিয়াতির অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৪, ১৪:৪৩

বিতর্ক ভুলে কাজে ফিরতে শুরু করেছিলেন বলিউডের বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এরইমধ্যে আবারও বিপাকে এই অভিনেত্রী।

জালিয়াতির অভিযোগে দিল্লি পুলিশের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে তাকে।

সমস্যার সূত্রপাত একটি অ্যাপ নিয়ে। গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা খুইয়েছেন বলে অভিযোগ।

এর আগেও রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা হয়েছে। তবুও সামাজিকমাধ্যমে অসংখ্য অনুরাগী তার। উল্লিখিত অ্যাপের মুখ ছিলেন রিয়া। এই অ্যাপের হয়ে প্রচারও করেছেন তিনি। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা, এই ঘটনাকে কেন্দ্র করে রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।

তবে শুধু রিয়া নন, এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিং, নেটপ্রভাবী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

জানা যায়, অসংখ্য ব্যবহারকারীর পক্ষ থেকে অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ এবং পদক্ষেপ নেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যাপটি বাজারে এসেছিল। একাধিক তারকা এই অ্যাপের হয়ে প্রচার করেছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর