সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ১লা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

তিন মাসের মধ্যে শেষ হবে পুলিশের সংস্কার কাজ: সফর রাজ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৪, ১৮:১৬

পুলিশে সংস্কার কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন।

রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সফর রাজ হোসেন বলেন, আমরা কাজ শুরু করেছি। গত কয়েকদিন ধরে নিজেরা ইনফরমাল আলোচনা করেছি। আমি কীভাবে কি করব সেটা নিয়ে পরিকল্পনা করেছি।

তিনি বলেন, পুলিশের বিষয়ে প্রচুর পরিমাণে আইনের বই এবং নীতিমালা আমরা সংগ্রহ করেছি। আমাদের সঙ্গে আইন বিশেষজ্ঞও রয়েছেন। এখন আমরা সবাই বসে একটা কর্মপরিকল্পনা করব।

তিনি আরও বলেন, যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে পুলিশ তাদের কর্মপরিকল্পনা করে আমরাও তেমন একটি সুপারিশ করব। যে যে ধারা পরিবর্তন বা সংশোধন লাগবে সেসব বিষয় নিয়ে সুপারিশ থাকবে।

সফর রাজ হোসেন বলেন, আমরা একটি ওয়েবসাইট করারও চিন্তা করেছি। সময় আমাদের অল্প, মাত্র তিন মাস। আশা করছি এই তিন মাসের ভেতরে আমাদের কাজ শেষ হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর