সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

বিএফআইডিসির অবৈধ দখলকৃত ১৫৫ একর জমি উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৪, ১৬:১৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) জবরদখল করা ১৫৫ দশমিক শূন্য ৯ একর জমি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম জোনের রামু রাবার বাগানের ১৬ একর, রাউজান রাবার বাগানের ৬১ একর, হলদিয়া রাবার বাগানের ১ দশমিক ৫০ একর, দাঁতমারা রাবার বাগানের শূন্য দশমিক ১০ একর এবং রাউজান-রাঙ্গুনিয়া রাবার বাগানের ১১ একর জমি উদ্ধার হয়েছে। এ ছাড়াও সিলেট জোনের রূপাইছড়া রাবার বাগানের ২৩ দশমিক ৭৪ একর জমিও উদ্ধার করা হয়েছে।

এর আগে, ডাবুয়া রাবার বাগানের ১০ একর, কাঞ্চননগর রাবার বাগানের ১৩ একর ও রাঙ্গামাটিয়া রাবার বাগানের ১৮ দশমিক ৭৫ একর জমি জবরদখলমুক্ত করা হয়।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় এসব জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এ জমিতে রাবার বাগান সৃজনের কাজ চলছে। এ ধরনের জমি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর