সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

‘বিদ্যুৎ ও গ্যাসের দাম সরকার নির্ধারণ করবে না, সিদ্ধান্ত নেবে বিইআরসি’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৪, ১৪:৪১

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরকার নির্ধারণ করবে না। গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে। বিইআরসির মাধ্যমেই এই সিদ্ধান্ত আসবে।’

আজ (২০ অক্টোবর) রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানিবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির চক্র ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে ফাওজুল কবির বলেন, ‘জ্বালানি নিয়ে বিগত সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গ্যাস অনুসন্ধানে বিগত সরকারের তেমন আগ্রহ ছিল না। বরং তারা জরুরি কারণ ও বাড়তি চাহিদা দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে।’

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চাইলে আপত্তি নেই। তবে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে অবশ্যই দরপত্রের মাধ্যমে আসতে হবে।’

অনেকের নানা দাবি নিয়ে আন্দোলন করার সমালোচনা করে ফাওজুল কবির বলেন, ‘ধান কাটার মৌসুমের মতো এখন দাবি-দাওয়ার মৌসুম চলছে। কিন্তু সবার সব দাবি মেনে নেওয়ার সুযোগ নেই। এই সরকারকে দুর্বল ভাবলে ভুল করবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর