সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

কবিতা

আমার অন্তরালে তুমি

রানী রত্নম সরকার

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ১৩:৩১

ভাবিনি কখনো এমন হবে,
আমার অন্তরের অন্ত:স্থল
জুড়ে তুমি রবে,
সহজ কিংবা কঠিন সময়
যখনই যেথায় খুঁজি তোমায়,
হৃদয় কথা কবে।

চিরকাল চির সুখ খুঁজি
তোমারেই যেন শুধু বুঝি,
ব্যাথা ভরা হৃদে।
স্পর্শ পাই যেন,
মলিন মুখ হেনো
সকলই মুছে দিতে।

আমি ক্লান্ত কভু নই,
যদি তোমার সাথে রই,
প্রেরণা দাও হে সুহৃদ।
জীবন হবে অবসান,
ত্যাজিব যবে প্রাণ
তুমি রবে হৃদয় গহীন।

যে জানার জানুক সবে,
তুমি একা জেনো ভবে
আমি কাকে বাসি গো ভালো।
কে মোর দুলায় মন,
কার জন্য সারাক্ষণ
মন্দিরে জ্বালি যে আলো।

সমাজ,সংসার ভুলি
তোমার চরণে ফেলি
এ অর্ঘ্য আমার,
জানো কি না জানো
তবু শুধু মানো,
আমার অন্তরালে তুমি,
শুধুই তুমি।।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর