সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

মেহেরপুরে বিদেশি পিস্তলসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ১৪:২৫

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে ইতালির তৈরি একটি অত্যাধুনিক ম্যাগাজিন ও পিস্তলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে আওয়ামী লীগ সমর্থক কাঠমিস্ত্রি সাইফুল ইসলাম (৩২), দারিয়াপুর গ্রামের কাওসার আলীর ছেলে এনামুল হক (৩৫) এবং একই গ্রামের মিন্টু আলীর ছেলে সাইফুল ইসলাম (৩২)।

সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানান, দারিয়াপুর গ্রামের আটক এনামুল হকের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তিনি এলাকার কয়েকটি দোকানে চুরি করে ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে, তাকে জরিমানাও করা হয়েছে।

মেহেরপুর সদর থানা সূত্রে জানা গেছে, কয়েকজনের কাছে অস্ত্র রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে রাতে সেনাবাহিনীর একটি দল ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এসময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের স্টেডিয়ামপাড়ার এক ব্যক্তির বাড়ির পাশ থেকে ম্যাগাজিন ও একটি অত্যাধুনিক পিস্তল জব্দ করা হয়।

পরে অস্ত্র ও ম্যাগাজিনসহ তিনজনকে মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর