সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত

কবিতা

বৃদ্ধাশ্রম

রানী রত্নম সরকার

প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৪, ১৬:১৯



যেদিন কোলজুড়ে তুই এলি
পাড়ার সবাই হেসে কুটিকুটি,
বাড়িতে তোর আগমনে মহাযজ্ঞ,
আমি দেখছিলাম তোর অস্পষ্ট চোখে,আমার প্রসন্ন ভাগ্য।

ছেলে হয়েছে,ছেলে হয়েছে,
মহা রব পড়ে হেথায়-হোথায়,
মিঠামুখ করে পুলকিত ভরে,
সেকি এক মহানন্দ,
আমার দুয়ারায়!

কত আদরে, কত যে যতনে,
রাখিনু মাথায় করি।
মাটিতে রাখিনি বুকে জড়িয়ে
রেখেছি আগলে ধরি।
সবটুকু সুখ তোরে ঘিরে মোর
জীবন হলেও বিপন্ন,
পরিশ্রম যত,সহি হাসি মুখে
তোর এ হাসির জন্য।

সামর্থ মোর যা কিছু,
তবু দিয়েছি তার অধিক ,
আগে পিছে কিছু ভাবিনি
তো, ছিল সংসারে টানাটানি।
এতটুকু ব্যথা না পাস যেন
চেয়েছি তা আপ্রাণ,
চাওয়ার আগেই দিয়েছি
যে তোকে,হাজির করেছি প্রাণ।

নিজে না খেয়ে অন্ন তুলেছি
তোর সূক্ষ্ম মুখে।
নিজের হাসি দেখেছি সদা
তোর মনভরা সুখে।

বড় হয়ে গেলি,নিজে বুঝে নিলি
আপন জগতে হারায়ে।
বাবা- মা আজ বড়ই বোঝা,
চাস শুধু আজ সরাতে।

চাকরি হলো,বাড়ি কম্পি়লিট
এসি গাড়ি আর সাথে।
যৌবনে তোর সঙ্গীনি কে হবে?
নিজেই নিলি তা ভেবে,
অভিভাবক আর নেই দরকার
সুখ নিবি তুই কিনে।
আমার দোয়া সঙ্গে রবে
জেনে রাখিস মনে।

মাকে ছাড়া চলতো না তোর
সবই এখন স্মৃতি,
মায়ের খবর রাখতে যে তোর
সময় খুব সীমিত।

ব্যস্ত তুই,ব্যস্ত যত
তার চেয়ে দেখি বেশি,
ব্যস্ত থাকার গল্প
আজ তোর থেকে আমি শিখি।

নতুন কিছুর মাঝে বাবা-মা
পুরাতনই হয় বটে,
নতুন সবই,বাপ-মা শুধু
বেমামান সংসারেতে,
পরের মেয়েরে নিজের করি,
তবু মায়ায় বাঁধতে নারি
অভিযোগ শত মাথা পেতে নিই
নিজেরই অদৃষ্ট ভাবি।

অবশেষে একদিন,
এলো যে সময় আমার
বিদায়ের দিন।
রেখে এলি মোরে নতুন ঠিকানায়,
অপরিচিত সব, তোরে সেথা নাহি পাই।

চোখের জলে সিক্ত হলো যে আঁখি
তবুও ভাবি,বাছা তুই স্বস্তি পেলি নাকি!
জীবন প্রবাহে জটিল ঘটনাক্রম,
শেষ সময়ে ঠিকানা বৃদ্ধাশ্রম।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর