সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত

সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়া নির্দোষ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৪, ১২:৪১

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে স্তব্ধ হয়েছিল পুরো বলিউড। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের মরদেহ উদ্ধারের পর থেকে জল ঘোলাও হয়েছে অনেক।

অভিনেতার রহস্যজনক মৃত্যুতে নাম জড়ায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার পরিবারের নাম। চার বছরের পুরোনো সেই অভিযোগ থেকে এবার খালাস পেলেন তারা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বহু আইনি প্রক্রিয়া শেষে অবশেষে আদালত জানাল, রিয়া ও তার পরিবারের দুই সদস্য সুশান্তের মৃত্যুর ঘটনায় 'নির্দোষ'।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ মৌখিকভাবে পর্যবেক্ষণ করেছে যে আবেদনটি ‘তুচ্ছ’ এবং অভিযুক্তরা ‘হাই প্রোফাইল’ হওয়ার কারণে দায়ের করা হয়েছিল।

আদালত জানায়, ‘আমরা সতর্ক করছি। আপনারা এত ফালতু পিটিশন দাখিল করছেন, শুধুমাত্র অভিযুক্তদের মধ্যে একজন হাই প্রোফাইল ব্যক্তি বলে’।

বিচারপতি গাভাই বলেন, দু'জনেরই শিকড় সমাজের অনেক গভীরে। বিচারপতি গাভাই আরও বলেন, ‘আপনারা যদি চান আমরা সিবিআইয়ের কিছু প্রশংসা করি তাহলে আমরা পাশ কাটিয়ে যাব।’

সুশান্তের মৃত্যুর পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে প্রয়াত অভিনেতার পরিবার। ঘটনায় প্রথমে এই অভিযোগ দায়ের হয়।

এরপরে তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী দল অর্থাৎ সিবিআই। সিবিআই-এর পক্ষ থেকেও রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ থেকেই এবার রেহাই পেলেন অভিনেত্রী।

যদিও শুরু থেকেই সুশান্তের মানসিক স্বাস্থ্য নিয়েই প্রশ্ন তুলেছিলেন রিয়া। পরিবারের আবেদনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই মামলার তদন্তভার গিয়েছিল সিবিআইয়ের হাতে। ওই বছর আগস্ট মাসে এই মামলার দায়িত্ব যায় সিবিআইয়ের উপর।

এরপর চার বছর কাটলেও সুশান্তের মৃত্যু মামলায় চুপ সিবিআই। অভিনেতা আত্মহত্যা করেছিলেন নাকি খুন হয়েছিলেন, চার্জশিট দাখিল করে সেই কথাও জানাতে পারেনি সিবিআই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর