সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত

বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৪, ১৬:৩৫

বাংলাদেশ দলের অধিনায়কত্ব করতে চান না নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়তে চাইছেন তিনি।

নেতৃত্ব ছাড়তে চাওয়ার সিদ্ধান্তের কথা বিসিবিকে জানিয়েছেন শান্ত। তবে বোর্ডের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

বোর্ড প্রধান ফারুক আহমেদ দেশে ফিরলে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

টিম ম্যানেজমেন্ট এক সদস্য নাজমুলের অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে সে আর অধিনায়কত্ব করতে চায় না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচের পর সরে যেতে চায়।’

তাহলে আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তান বিপক্ষে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে? এমন প্রশ্নে ম্যানেজমেন্টের এই সদস্য বলেন, ‘সভাপতি এখন দেশে নেই। উনি এলে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের অধিনায়ক হন শান্ত। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে নেতৃত্বে রাখার পরিকল্পনা ছিল বিসিবির।

তবে তার আগেই বিদায় নিতে চান তিনি।

শান্ত অধিনায়কত্ব ছাড়লে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ওয়ানডে এবং টেস্টের নেতৃত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টির নেতৃত্বে আসতে পারেন তাওহীদ হৃদয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর