সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কবিতা

নদীর পাড়ে গ্রাম

মাহমুদুল হাসান শান্ত

প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৪, ১৮:৩২

নদীর পাড়ে বসে আছে ছোট্ট এক ছেলে,
ছিপ হাতে, মাছ ধরছে মনের মজায় মেলে।
নদীর বুকে পাল তুলে চলে ছোট্ট নৌকা,
গ্রামবাংলার ছবি যেনো আঁকা সোহাগের কৌশল।

সবুজ ঘেরা মাঠে ঘর, বেড়া বেঁধে আছে,
পথে পথে শান্তি যেনো খুঁজে ফেরা গাছে।
নীল আকাশে সাদা মেঘ ভেসে চলে ধীরে,
পাখির ডাকে মন উড়ে আকাশেরই নীড়ে।

দূর দূরান্তে তালগাছ দাড়িয়ে আছে নিরব,
বাতাসে হেলে দুলে দেয় স্নিগ্ধতা মধুর।
ছেলেটির মনে স্বপ্ন ভরা, খেলা আর আনন্দ,
গ্রামের এই রূপে মেলে জীবনের ছন্দ।

নদীর ঢেউয়ে সুর বাজে শান্তির এক গান,
গ্রামবাংলার ছবিতে লেখা হৃদয়েরই মান।
নদীর কূলেই যেন মনের আশ্রয় খুঁজে পাই,
প্রকৃতির এ স্নিগ্ধ ছোঁয়া হৃদয়ে গাঁথি তাই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর