সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

বাইতুল্লাহর মায়ায়

আমাতুল্লাহ ফাতেমা

প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৪, ২২:২৬

যদি কখনো তোমার ঘরের সৌভাগ্যের চাঁদ আমার তাকদীর আকাশে উদিত হয়,
তবে কেমন করে তোমার ঘরের পেরুব চৌকাট? 
পঙ্কিলতার ভারে পা যে আমার, ভারি হয়ে আসে।
 
যদি কখনো তোমার ঐ কালো গিলাফে চোখ রাখার সৌভাগ্য উঁকি দেয় আমার ভাগ্য  গগণে,
তবে কিভাবে চোখ রাখব আমি তোমার কালো গিলাফে?
গুনাহের ভারে চোখ যে আমার ভারি ঝাপসা হয়ে আসে।
 
যদি ইবরাহিমী-ইসমাইলী হস্তে নির্মিত তোমার ঘর স্পর্শ করার সুখেরা আসে আমার কাছে,   
সে সুখ হস্তে ছোঁয়া কেমন  করে হবে?হস্তদ্বয় যে আমার পাপে যুক্ত কয়লা হয়ে আছে।
 
কিভাবে আমি চুম্বন করব তোমার ঘরে,হাজরে আসওয়াদে? 
কিভাবে আমি উন্মাদনায় পাগলিনী হব তাওয়াফে-তাওয়াফে?

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর