সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৪, ১২:০০

লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালালে তার মৃত্যু হয়।

নিহত ওই প্রবাসীর নাম মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খরেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে।

লেবাননের স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, শনিবার বিকালে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলা শিকার হয়ে ঘটনাস্থলেই নিজাম নিহত হন। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে। নিজাম ১২ বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন।

তার মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর