সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

গুরুদাসপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর)

প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৪, ১৮:৫৬

নাটোরের গুরুদাসপুরে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ মামলায় আব্দুল গফুর মোল্লা (৭০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে। গফুর পৌর সদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লার আহাদ আলী মোল্লার ছেলে।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ নভেম্বর) দুপুরে গফুর মোল্লার লিচু বাগানের সাথে প্রতিবেশি ভ্যানচালক সাইদুল ইসলামের পাঁচ বছর বয়সী কন্যা শিশু সাবিহা (প্রতিকী নাম) খেলা করছিল। এসময় আব্দুল গফুর কৌশলে তাকে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।

শিশুটির বাবা বলেন, আমি মাঠে কাজ করছিলাম। খবর পেয়ে মেয়েকে রক্তক্ষরণ অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এ ঘটনায় মামলা করতে অনেকেই নিষেধ করেছেন তাদের। তবুও অপরাধীর শাস্তি চান শিশুটির মা-বাবা।

কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান লুনা বলেন, শিশুটির আলামত সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট হলেই জানা যাবে।

আসামী আব্দুল গফুর দাবি করেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, শিশুটির বাবা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর