সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কবিতা

লোক ও মানুষ

গোলাম কবির

প্রকাশিত:
৭ নভেম্বর ২০২৪, ১২:০৮

কিছু লোক আছে অবিকল মানুষের মতো
হাঁটে, কথা বলে, খায় দায়, ঘুমায়,
যৌনকর্ম করে কিন্তু ওরা কী মানুষ?
মানতে ভীষণ কষ্ট লাগে!

ওরা মুখোশ পরে মানুষ সাজে,
মানুষকে ঠকায়, খুব সুন্দর করে
কথা বলে মানুষকে মোহাবিষ্ট করে রাখে
এবং ওরা ধর্ষণ, খুন, অপহরণ করে!

ওরা মানুষকে হিংসা করে,
ঈর্ষায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়,
জনগণের সম্পদ লুটে নেয় ক্ষমতা পেলে,
খুব ভালো অভিনয় করে জননেতা সাজে!

ওরা ভোটের মৌসুমে জনগণের জন্য
মায়াকান্না কাঁদে কিংবা তাদের সেবক সাজে
জিতলে পরে সব ভুলে যায়,
মুখোশ খুলে বেরিয়ে আসে স্বদর্পে!

সুজিত'দার ( কবি) মুখে প্রথম যেদিন শুনি
আমি তখন বুঝিনি,
লোক আর মানুষের মধ্যে পার্থক্য কী!
এখন আমি এসব পার্থক্য ঠিকই বুঝতে পারি।

তাই তো আমিও লোককে ভালো না বেসে
মানুষকে ভালোবাসি
এবং নিজেও মানুষ হতে চেষ্টা করি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর