সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

গোপন বৈঠক থেকে ১৯ ইউপি সদস্য আটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৪, ১০:৪৮

নিজেদের অফিসে বৈঠক না করে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা গোপনে বৈঠক করছিলেন রিসোর্টে। এ অবস্থায় হাতেনাতে ১৯ ইউপি সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা কক্সবাজার জেলার ৯টি উপজেলার ইউপি সদস্য।

শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে কক্সবাজার শহরের কলাতলী ইউনি রিসোর্টের ৫ম তলার হলরুমে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীপন্থী ইউপি সদস্যরা গোপনে রিসোর্টে বৈঠক করছিলেন। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। ওই বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিলেন। অভিযান টের পেয়ে বাকিরা পলিয়ে গেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যদের ইউনি রিসোর্টে গোপনে বৈঠক করার অভিযোগ পেয়েছি। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হয়েছে। এ ছাড়া যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিমের দাবি, ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর