সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

পীরগঞ্জে প্রশাসন চলে গেলেই মূল্যতালিকা অন্তর্ধান

সাকিব আহসান, পীরগঞ্জ ( ঠাকুরগাঁও)

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৪, ১৭:১৪

নভেম্বর মাসের প্রথম দিনে, জেলা প্রশাসকের নির্দেশে পীরগঞ্জ বাজারে সকাল সাড়ে সাতটা হতে পৌনে দশটা পর্যন্ত পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা হয়। দোকানে মূল্যতালিকা টাঙ্গিয়ে রাখা সহ পণ্যের বাড়তি দাম ক্রেতার কাছ থেকে না নিতে 'বাজার মনিটিরিং টিম' ব্যবসায়ীদের নির্দেশনা দিয়ে গেছেন।

এর দুদিন পর বাজারে সরেজমিনে গিয়ে খুঁজে পাওয়া যায় ভিন্ন চিত্র। বাজার বরাবরের মতই সরগরম।কোথাও কোনো মূল্যতালিকা টাঙ্গানো নেই। ক্রেতারা শাক,সবজি, নিত্যপ্রয়োজনীয় পন্য কিনছেন বাড়তি মূল্য দিয়ে। জানতে চাইলে আব্দুল আউয়াল নামের  একজন ক্রেতা বলেন,"আজ শিম কিনলাম ৮০ টাকা কেজি দরে,আলু কিনলাম ৫৫ টাকা কেজি, ফুলকপির দাম নিল ৪০ টাকা কেজি।কলেজে চাকরি করি,ভাড়া বাসায় থাকি, খাদ্যপণ্যের দাম যদি এত বেশি থাকে তাহলে সংসার চালানো আরও কষ্টের হয়ে দাড়াবে।"

এ ব্যাপারে জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুঠোফোনে জানান," আমরা অভিযানের কার্যক্রম চালু রেখেছি, কেউ অতিরিক্ত মূল্যে খাদ্যপণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর