সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

শিগগিরই বাংলাদেশে আসছে নেপালের বিদ্যুৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৪, ১৭:২৭

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিতে দেশটির সাড়া পেয়েছে নেপাল। ফলে শিগগিরই বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল।

শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি ভারত সফর করে দেশটির বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার ও পানিসম্পদমন্ত্রী সি আর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দীপক খাড়কা। সেসময় বিভিন্ন আলোচনার পাশাপাশি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে ভারতের বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে। ভারত সফর শেষে দেশে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দীপক খাড়কা।

নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী জানান, ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। এ জন্য ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহারের অনুমতি চেয়েছেন তারা। আগামী ১৫ জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারত দিয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। এ ক্ষেত্রে কাঠমান্ডুকে দিল্লির কাছ থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ রপ্তানির অনুমতি পেতে হবে।

ভারতীয় পক্ষ নেপালের অনুরোধকে ইতিবাচক ভাবে নিয়েছে এবং শিগগিরই অনুমতি দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দীপক খাড়কা।

প্রসঙ্গত, জ্বালানি সহযোগিতার বিষয়ে সমঝোতা হওয়ার ছয় বছর পর বাংলাদেশ ভারতের ভূখণ্ড হয়ে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য গত ৩ অক্টোবর তিন দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর