সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কবিতা

অপেক্ষা

মোঃমনির সরদার

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৪, ১৫:৪৭

তোমার চোখটা বন্ধ করো
বাতাসের সুগন্ধি উপহার দিবো
তুমি ঘরে আসো
আমায় ভালোবাসো।

তুমি বসে হাতখানা
দেবে আমার কপাল
ভয় নেই তোমার আছি
আমি আজও পাশে।

তোমার হাত ধরে আছি
আমার কোলে তে তোমার মাথা
কুয়াশার রাত, নিশ্চুপ সব
জেগে আছে একদল
ভালোবাসার পাখি।

হয়তো অপেক্ষায়
জোৎস্না বিলাসী তোমার ঘুমে
তুমি হাতে রেখে হাত দেখে
বলো অনুভূতির ঘড়ি।

আমি বসে অপেক্ষা করি
কখন প্রেমের সকাল হবে
আসো তুমি ঘুমের মাঝে চুম্বা
দিয়ে যাও আমার কপালে।

ঘুম আসে ঠান্ডা রাতে
সব নিশ্চুপ হয়ে যায়
তুমি আসো বুকে
আমি যেন অন্ধকারে ভয় না পাই।

তুমি দুই হাত ধরে আমায়
নিয়ে যাও স্বপ্নের খেলাঘরে
যেথায় মিলবে তোমার -
আমার সুখের ঠিকানা।

চল ছুটে ভালোবাসার উষ্ণ জলে
দুটি মনের ঘুম যাতে না ভাঙে
নিয়ে যাবো তোমাকে
আমি অনুভবের বিছানায়।

যদি দেখো আমায়
মনের আয়নায়
আমি তোমায় শোনাবো
হৃদয়ের কবিতা।

তুমি মিষ্টি এক চুমু
খাও রোজ আমার গালে
অন্ধকার রাত -নিশ্চুপ সব
জেগে আছি আজো
তোমার অপেক্ষায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর