সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

‘জিগরা’র ভরাডুবিতে দক্ষিণে মন আলিয়ার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৪, ১৭:৫৭

বক্স অফিসে সেভাবে সাফল্য দেখাতে পারেনি আলিয়া ভাটের সিনেমা ‘জিগরা’। করণ জোহরের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছিলেন আলিয়া।

কিন্তু সিনেমা তৈরি করতে যা খরচ হয়েছে, বাজেটের সেই অর্থটুকুও ফেরত পাননি। এতেই নাকি বেশ হতাশ অভিনেত্রী।

শোনা যাচ্ছে, এবার দাক্ষিণে মন দিতে চলেছেন আলিয়া। সেখানকার এক ‘ব্লকবাস্টার’ নির্মাতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের ‘গাঙ্গুবাই’।

কে এই পরিচালক? নাগ অশ্বিণ। তার পরিচালনাতেই ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়রা। ৬০০ কোটি বাজেটের ‘কল্কি’ চলতি বছরের ২৭ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছিল। প্রায় ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে সারাবিশ্বে। সিনেমার দ্বিতীয় ভাগের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

শোনা গিয়েছে, মহিলা কেন্দ্রিক সিনেমা তৈরি করতে চলেছেন নাগ অশ্বিণ। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়াকে। গল্প কেমন? সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি।

তবে সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে। হায়দরাবাদের প্রযোজনা সংস্থা বৈজন্তী ফিল্ম নাকি সিনেমাটি প্রযোজনা করছে। উল্লেখ্য, এই সংস্থার সঙ্গে যুক্ত অশ্বিণের স্ত্রী প্রিয়াঙ্কা দত্ত।

প্রসঙ্গত, ‘জিগরা’র ভরাডুবির পর আলিয়া ও করণকে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল। সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে ‘ফেক কালেকশন’ দেখানোর অভিযোগ এনেছিলেন অভিনেত্রী-প্রযোজক দিব্যা খোসলা।

এই ঘটনায় তিক্ততা এই পর্যায়ে গিয়েছে যে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল পার্ক’ সিনেমা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্ত্রীর অপমানের জেরেই নাকি ‘অ্যানিম্যাল’র সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। কারণ অভিনেত্রী-প্রযোজক দিব্যা সিনেমার অন্যতম প্রযোজনা সংস্থা টি-সিরিজের মালিক ভূষণ কুমারের স্ত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর