সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকান্ড

হতাহত পরিবার সহায়তা পেল দেড় লাখ টাকা

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ 

প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৪, ১৯:৪৬

ময়মনসিংহ নগরীর রহমতপুরে আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের পরিবারকে দের লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এসময় দুইটি নিহত পরিবার এবং একটি ক্ষতিগ্রস্থ ব্যবসায়িকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
 
সোমবার (১১ নভেম্বর) বিকালে ময়মনসিংহের নগরীর কাঠগোলা এলাকার একটি বাসায় অগ্নিকান্ডে নিহতদের স্বজনদের ডেকে এনে এই আর্থিক সহযোগিতা প্রদান করেছে ইন্ট্রাকো এলপিজি লিমিটেড। এর মধ্যে নিহত ফিলিং স্টেশনের কর্মচারী তোফাজ্জল হোসেনের স্ত্রী ফারহানা আক্তার এবং মুদি দোকানি আবুল হোসেনের স্ত্রী লাভলী বেগমের হাতে নগদ এক লাখ টাকা প্রদান করা হয়। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আজিজুল হককেও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
 
ইন্ট্রাকো এলপিজি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) মো. মুকুল আহমেদ বলেন, এটি একটি দুর্ঘটনা। এ ঘটনায় আমরাও মর্মাহত। তাই মানবিক কারণে আমাদের কোম্পানির পক্ষ থেকে হতাহতদের পরিবার ও ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে হতাহত অন্য পরিবারগুলোকেও এই সহযোগীতা প্রদান করা হবে।
 
গত (৪ নভেম্বর) বেলা পৌনে ৩ টার দিকে ময়মনসিংহ নগরের আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ৭টি গাড়ী অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেকটার, তিনটি সিএনজিসহ অন্যান্য গাড়ি রয়েছে। এসময় প্রাইভেটকার থেকে হিমেল মুন্সি নামের এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন‌ (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যান।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর