সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

হাজীগঞ্জের বাকিলা বাজারে উচ্ছেদ অভিযান

মোঃ আব্দুর রহমান, হাজীগঞ্জ (চাঁদপুর)

প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৪, ১২:০৫

ফ্যাসিবাদের দীর্ঘ ১৬ বছরের অপ-রাজনীতির ফলে দেশের প্রায় সবখানেই গড়ে উঠে দখল বানিজ্য। এর থেকে বাদ পড়েনি সরকারি খাসজমিও। ফুটপাত দখল তার অন্যতম।
গত সোমবার সহকারী কমিশনার ভূমি রিফাত জাহান হাজীগঞ্জ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় হাজীগঞ্জের বাকিলা বাজারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

দখলদাররা ফুটপাতে দোকান বসিয়ে করেন চাঁদাবাজি। ফুটপাতে দোকান বসানোর ফলে রাস্তায় যানযটসহ জনজীবনে দেখা দেয় অস্বস্তি।

দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সাধারণ মানুষের অভিযোগ প্রশাসন উচ্ছেদ করলেও পূণরায় তা দখল হয়ে যায়। হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের এক শিক্ষার্থী জানান, ফুটপাত দখলের কারণে স্কুল কলেজে যেতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। সাধারণ মানুষের চলাচলে বিগ্ন ঘটে। এসব দখল স্থায়ীভাবে উচ্ছেদের অনুরোধ করেন। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি রিফাত জাহানকে প্রশ্ন করলে তিনি বলেন, কেউ পূণরায় দখল করলে তাকে আইনের আওতায় আনা হবে৷ এমন অভিযানে বর্তমানে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা জানতে চাইলে তিনি জানান, কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই। অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সাধারণ মানুষ ও শিক্ষার্থী সমাজ একটি সুন্দর নিরাপদ বাংলাদেশের আশা ব্যক্ত করেন। 
 
 
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর