সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

ব্রীজ আছে সড়ক নেই

বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৪, ১৩:১৪

শরীয়তপুর জেলার নড়িয়া থানার ভোজেশ্বর ইউনিয়ন এর আধুনিক ব্রিজটি সংযোগ সড়কের অভাবে অলস ভাবে পরে আছে। ব্রিজের নির্মান কাজ শেষ হয়েছে প্রায় ৬ বছর আগে। তবে ব্রিজের সাথে সংযোগ সড়ক না থাকায় যাতায়াত সুফল পাচ্ছেনা এলাকার সাধারণ মানুষ। ভোগান্তি তে পরেছেন এলাকার যাতায়াতের স্থানীয় মানুষ ও কৃষিপন্য পারাপারে ব্যাবসায়ীরা। এলজিইডি কতৃপক্ষ বলছে, জমি জটিলতার কারনে সংযোগ সড়ক নির্মান সম্ভব হচ্ছেনা।

কীর্তিনাশা নদীর উপর নির্মিত আধুনিক ব্রিজটির নির্মান কাজ শুরু হয় ২০১৬ সালে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৯৯ মিটার ব্রিজটি তৈরী করে।

২০১৮ সালে ব্রিজটির নির্মান কাজ শেষ হলেও সংযোগ সড়ক না করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান কামারজানি ব্রোজেন আনোয়ারা জিভি।

এরপর ২০১৯ সালের ১৮ জুলাই ১৩ কোটি ২১ লহ্ম টাকা ব্যায়ে নতুন করে সংযোগ সড়কের কাজ শুরু করে এলজিইডি। ২০২১ সালের জুন মাসে সংযোগ সড়কের কাজ শেষ হয়ার কথা থাকলেও শেষ হয়নি এখনো। যার ফলে ব্রিজের উপর দিয়ে যাতায়াতের সুবিধা পাচ্ছেন না স্থানীয়রা। বাধ্য হয়েই এখন নদী পারাপারে নৌকার উপর ভরসা করছেন তারা। স্থানীয়রা দ্রুত সংযোগ সড়কের নির্মান এর দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বলেন, ব্রিজ থাকার পরেও আমরা জপসার বাসিন্দারা খেয়া পার হয়ে বাজারে আসি এই এলাকার বাসিন্দারা সব সময় এই বাজার মুখি, সবার বানিজ্য যাতায়াত কাজ সব এই বাজার কেন্দ্র করে। তিনি অতি দ্রুত এই জপশা-ভোজেশ্বর ব্রিজের সসংযোগ সড়কের নির্মান দাবী করেন।

শরীয়তপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম বলেন, ভূমি জটিলতায় সংযোগ সড়কের নির্মান সম্ভব হচ্ছেনা। ভূমি জটিলতা কাটিয়ে উঠে অতি দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করার কথা বলেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর