সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৪, ১২:৩৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়াচালা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।

নিহত হলেন- সুনামগঞ্জের শাল্লা থানার আশুয়া এলাকার ভূষণ চন্দ্র দাসের ছেলে নিতেন্দ্র চন্দ্র দাস (৩৫)।

রোববার (১৭ নভেম্বর) সকালে জয়দেবপুর-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আজিবুর হোসেন জানান, ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকরি করতো নিতেন্দ্র চন্দ্র দাস। তিনি শনিবার রাতে গাজীপুরে আসেন। রোববার সকালে মৌচাক রাখালিয়াচালা এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর