সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

১৬ ডিসেম্বর ঘিরে নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৪, ১৩:২৩

১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে নিরাপত্তা বিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এদিন যেন কোনো দুর্ঘটনা না ঘটে এবং দিবসটি ভালোভাবে পালন করতে পারি সেজন্যই আজকের এ সভা। বিজয় দিবসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, বিজয় দিবসকে ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। ১৬ ডিসেম্বর সবার জন্য। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে।

তিনি বলেন, সব জায়গায় একই রঙের পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ জায়গায় ভালোভাবে আলোকসজ্জা করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর