সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

পেট্রোলপাম্পে তেল মাপে কারচুপি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৪, ২০:০৬

কুমিল্লায় পেট্রোল পাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- চকবাজারের নুরুল হুদা ফিলিং স্টেশন ও আলেখারচরের নাইমুল ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি।


বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায় চকবাজারের নুরুল হুদা ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, প্রতি ১০ লিটার অকটেনে ৩২০ মিলি এবং প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৪০ মিলি কম প্রদান করছে। ওই প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নাইমুল ফিলিং স্টেশন একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০৭ মিলি এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলি তেল কম প্রদান করে। এ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর