সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

ভাঙ্গায় প্রশাসনের ২টি গাড়ি ও ২টি অফিস ভাংচুর, আটক-১

মোসলেউদ্দিন ইমরান, ভাঙ্গা (ফরিদপুর)

প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৪, ১৭:৩৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের দুটি জীপ গাড়ি, ইউএনও অফিস, ভূমি অফিস ভাংচুর করেছে সাইফুল শেখ(৩৫) নামক এক যুবক ।

এমন ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে। সাইফুল শেখ ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাপুড়িয়া সদরদী গ্রামের সিদ্দিক শেখের ছেলে। এই ঘটনায় সাইফুলকে বেলা তিনটায় আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

ইউএনও অফিস ও ভূমি অফিস সূত্রে জানা যায়, সাইফুল শেখকে ছয় মাস আগে নেশায় আসক্ত হওয়ার কারণে উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছিল সেই আক্রোশে ভূমি অফিসের নামজারির ঘরের দুই সাইডের গ্লাস, ইউএনও অফিসের হল রুমের গ্লাস ও উপজেলা প্রকৌশলীর একটি জিপ(ঢাকা মেট্রো ঘ-১১-২৫৩৪) গাড়ি, উপজেলা কৃষি অফিসারের একটি জিপ (ঢাকা মেট্রো ঠ-১৩-১৮৯৪) গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে দিয়েছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান, উপজেলা প্রকৌশলী ও কৃষি অফিসারে দুটি সরকারি গাড়ি ও আমাদের হলরুমের গ্লাস ও ভূমি অফিসের কিছু গ্লাস ভাঙচুর করেছে। আমাদের স্টাফদের নিকট শুনেছি যুবকটি নাকি নেশাগ্রস্ত তবে

এ বিষয়ে যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান জানান, ভাঙচুর করা যুবকটি পাগল বলে এলাকাবাসী জানিয়েছে, তাকে পরিবারের লোকজন শিকল দিয়ে নাকি আটকে রাখে, এ বিষয়ে ইউএনও সাহেবের সঙ্গে কথা বলে পরিবারের লোকজনের মুচলেকা নিয়ে কিছু করা যায় কিনা দেখি, কারণ পাগলকে তো জেলখানায়ও নিবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর