সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কবিতা

দুঃসময় ছাড়িয়ে গেছি

মোঃ হানজালা

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১২:৪৮

ঘাতকের বুলেটের আঘাতে তাজা তাজা অসংখ্য প্রাণ ঝরিয়ে
গুম খুন আয়নাঘরের বিভীষিকাময় দুঃসময় আমরা ছাড়িয়ে গেছি।
প্রকৃতিতে আসতে শুরু করেছে একটু একটু করে আবার বসন্ত
তুমি আমি কাঁধে কাঁধ মিলিয়ে খলসে মাছের মত খলবলিয়ে
বসন্তের সব উপকরণ সংগ্রহ করে দেশটা গড়বো একটা স্বর্গরাজ্য।


আমাদের রিজার্ভে যথেষ্ঠ লাল রং রয়েছে
এই গোলাপ বাগানে গোলাপ ফোটাতে আর একফোটাও রক্ত লাগবে না।
এই স্বর্গরাজ্যে শুধুই প্রেমিক জন্মাবে কোন ঘাতক জন্মাবে না।
ঘাতকের বুলেটে পাখির মত মানুষ আর মরবে না,
লাশের স্তূপ গড়ে কেউ নির্দয়ের মত পুড়িয়ে নির্মমতা দেখাবে না।


আসতে দিনে আসছে সেই রোডম্যাপ-
মানুষ হবে শিক্ষায় আলোকিত, মনুষ্যেত্বে হবে মানবিক
জ্ঞানে গুণে হবে ধার্মিক, নাগরিক জীবনের মূল্য হবে অমূল্য
রাজনীতি বয়ে আনবে দেশ ও দেশের মানুষের কল্যাণ,
এই দেশে মানুষ জন্মাবে নেতা জন্মাবে কিন্তু কোন জল্লাদ জন্মাবে না।
নাগরিক জীবন হবে ঋতুরাজ বসন্তের মত বিনোদনমুখর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর