সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

বছরের শেষ ম্যাচে গোল করে যা বললেন মার্টিনেজ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১২:৫৪

চলতি বছরের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। আর দুর্দান্ত ভলিতে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

টিওআইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, আমি খুশি কারণ পুরো পরিবার আজকে এসেছিল। আমি সবসময় নিজের সেরাটা দিতে চাই। এই বছরটা আমার জন্য খুব ইতিবাচক ও ভাগ্য সহায় ছিল।

তিনি আরও বলেন, আমরা জয় দিয়েই এটার শেষটা করতে পেরেছি। এটা দুর্দান্ত একটা বছর পারফরম্যান্সের, গোল করা, খেলার দিক থেকে। আমাদের খেলে খেলে উন্নতি করতে হবে।

আর্জেন্টিনার হয়ে মার্টিনেজের গোল সংখ্যা এখন ৩২টি। পেরুর বিপক্ষে গোল করে তিনি ছুঁয়েছেন ম্যারাডোনাকে, ছাড়িয়ে গেছেন গঞ্জালো হিগুয়েনকে। তার সামনে অবশ্য সুযোগ থাকছে তালিকায় নিজের নাম আরও উপরে তোলার। তার আগের চার জনের মধ্যে কেবল মেসিই এখনও খেলছেন।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর