সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

বাথরুমে একা বসে দিনের পর দিন কেঁদেছেন শাহরুখ, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১৩:১২

বলিউড বাদশাহ শাহরুখ খান একসময় বাথরুমে একা বসে দিনের পর দিন কেঁদেছেন। সে কথা নিজেই প্রকাশ্যে আনলেন এ অভিনেতা। কারণ তার মনে হতে থাকে যে, এই বিশ্বের কেউ তার সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন। সেই মুহূর্তে নিজেকে বাথরুমে আটকে রেখেছিলেন তিনি।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, নিজের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে দুঃসময়ের কথা মনে পড়ে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের। ২০২৩ সাল দুর্দান্ত গেছে তার জীবনে। পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছে এবং তিনটি ছবিই সফল বক্স অফিসেও। যদিও তার আগে টানা চার বছর এ কিং খানের একেবারে গৃহবন্দি অবস্থায় কেটেছে।

আসলে ‘জিরো’ ছবির পর থেকে পর পর ব্যর্থতা দেখেছেন শাহরুখ খান। যে ছবিতেই হাত দিয়েছেন সেটিই ব্যর্থ হয়েছে। সেই সময় নিজেকে দোষারোপ করতে থাকেন তিনি।

শাহরুখ খান মনে করেন যে, এই বিশ্বের কেউ তার সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন তিনি। সেই সময় একাধিকবার নিজেকে বাথরুমে আটকে রেখেছেন লম্বা সময় ধরে।

দুবাইয়ের ‘গ্লোবাল ফ্রেট সামিট’-এ উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই নিজের জীবনে ওঠাপড়া নিয়ে মুখ খুললেন তারকা। তিনি বলেন, আমি আছি, তখন এটা অনুভব করতেই ঘৃণা হতো। সেই সময় এমনও হয়েছে, আমি একা বাথরুমে গিয়ে কেঁদেছি। যদিও আমি সেটি কাউকে বুঝতে দিইনি। কারণ সেই সময়টায় আমি নিজের প্রতি করুণায় ডুবে থাকতাম।

শাহরুখ বলেন, তবে যেটাই ঘটুক না কেন, এটা বিশ্বাস করতে হবে যে, পৃথিবী আপনার বিরুদ্ধে নয়, এই বিশ্ব আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমনও নয়। আপনাকে বিশ্বাস করতে হবে যে, আপনি এটা কোনোভাবে খারাপ করে ফেলেছেন। আর এটা ভেবেই আপনাকে এগিয়ে যেতে হবে।

হতাশার মুহূর্তের কথা আরও উল্লেখ করে শাহরুখ বলেন, আমি নিজেকে নিজেই বলেছি— চুপ কর, এবার উঠে দাঁড়াও, অনেক হয়েছে এবার এগিয়ে যাও। শাহরুখ নিজের ব্যক্তিগত জীবনেও ‘হার কার জিতনেওয়ালে কো বাজিগর কহতে হ্যায়’ মন্ত্রে বিশ্বাসী যেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর