সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১০:১৭

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪৩ স্কোর নিয়ে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে আগাখান একাডেমী এলাকায়।


একিউআই সূচকে ২৯৭ স্কোর নিয়ে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। স্কোর ৩০১ অতিক্রম করলেই বাতাসের মান ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।
এদিন বায়ুদূষণে ঢাকার শীর্ষ ১০ এলাকার সব স্থানেই বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকায় রয়েছে যথাক্রমে গুলশান ২ এর রব ভবন এলাকা (২৮৪), মিরপুরের ইস্টার্ন হাউসিং (২৭৭), গুলশান লেক পার্ক (২৫৮), ঢাকাস্থ মার্কিন দূতাবাস (২৪৮), সাভারের হেমায়েতপুর (২৪৫), বেচারাম দেউড়ি (২৪৩), তেজগাঁয়ের সান্তা টাওয়ার এলাকা (২৪১), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২২৩)এবং গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২২২)।


শনিবার বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ভারতের শহর দিল্লিতে। ৪৬১ একিউআই স্কোর নিয়ে সেখানের বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ভারতের কলকাতা। শহর দুটির একিউআই স্কোর যথাক্রমে ৩৫২ এবং ২৮৩।



সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার বায়ুদূষণের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।


স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর