সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কবিতা

বিদ্রোহী আমি

জান্নাতুল ফিরদাউস রুকু

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩

নীল আকাশ ভেদ করে জেগে উঠি আজ,
বাধার চেন ভাঙি আমি, মুক্তির সাজ।
কালের করাল গর্জন শুনি সারা পথে,
অন্ধকার ভেঙে আলো আনবো এ হাতে।

আমি বিপ্লবের আগুন, জ্বলে উঠি প্রাণে,
সব শৃঙ্খল ভাঙি, ছুটে চলি দূর দিগন্তে।
স্বাধীনতার সুর বাজে বুকের ভিতরে,
অন্যায়ের দেয়াল ভাঙবো একের পর এক করে।

আশার প্রদীপ আমি, মুছে যাবো সব ক্লান্তি,
বিশ্বাসের শক্তিতে গড়ে তুলবো নতুন শান্তি।
এই পৃথিবী হবে সবার, কারো নয় বাঁধন ওরে,
স্বপ্নের জগৎ গড়বো আমরা বিদ্রোহের রথে চড়ে।

মরবো না দমে, নয় কোনো বাঁধা মানি,
জাগ্রত এই আত্মা, স্বাধীনতার গান গাই।
প্রতিবাদে লিখি, সংগ্রামের চেতনা জাগাই,
আমি বিদ্রোহী, আজ অন্যায়ের দেয়ালে আগুন লাগাই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর