সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

পর্তুগাল সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১২:০৬

আগামীকাল ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে যোগ দিতে পর্তুগাল সফরে গেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার সকালে লিসবনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে‌ন পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টার দপ্তর এ তথ্য নি‌শ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নিয়েছেন, পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকেসে তিন দিনব্যাপী জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরাম অনুষ্ঠিত হবে। ফোরামে বাংলাদেশ প্রতি‌নি‌ধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। তি‌নি ফোরামে ‘ইউনাইটেড ইন পিচ : রিস্টোরিং ট্রাস্ট রিসহেপিং দ্য ফিউচার রিফ্লেক্টটিং অন টু ডিকেডস অব ডায়ালগ ফর হিউমিনিটি’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর