সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কবিতা

গান বোকা পাখির মন

মোঃমনির সরদার

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১৩:৩০

আমার কেন ভালো
লাগে না
তোমাকে ছাড়া মনটা
যে বুঝে না

খোঁজো না আমায় দিনের
স্বপ্নে হৃদয়ের আঙিনায়
আমি যে তোমার বোকা পাখি
হয়ে বসে থাকি সারাক্ষণ

ভাবনায় রাখি মন আমি শুকনো ডালে এলোমেলো করে গেল হাওয়া
আমার কেন ভাল লাগে না
তোমাকে ছাড়া মনটা যে বুঝে না

তুমি খোঁজো যারে প্রাণের স্পন্দনে
স্বপ্নে সে আসা যাওয়া করে
আমি আজও বোকা পাখি হয়ে
তোমার অপেক্ষায় বসে থাকি সারাক্ষণ

ছোট গাছ -ছোট বারিন্দা
তবু এই শহরে দেখি উঁচু উঁচু বাড়ি
গাড়ির হর্রেন বাজে তুমি
ওঠো তাড়াতাড়ি

হাতের মুঠোয় এক গ্লাস পানি
এক টানে খেয়ে ছুটি তাড়াতাড়ি
কখন আসবো আমি বাড়ি
তুমি আমায় ডাকো তাড়াতাড়ি

তোমার ভালোবাসা
আমি বুকে নিয়ে ফিরি
কিছুই করি না
কিছুই ছাড়ি না দিচ্ছে না
হৃদয় অনুভবে ধরা

স্বপ্ন যে আসে যায়
সময়ের নিয়মে
তবুও বসে থাকি আমি
ভাবনার মেলায়

আয়নায় রেখেছি
নিজেকে দেখে
কিছুই করতে পারছি না
তোমাকে ছেড়ে

খুঁজছি আমি তোমার
প্রেমের সান্ত্বনা
সুখ নেই মনে দুঃখ নেই বুকে
তবুও তুমি ডাকো না প্রাণে

আমি ফিরবো না
আমি কোথাও যাবো না
আমার কেন ভালো লাগে না
তোমাকে ছাড়া মনটা যে বুঝে না


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর