সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কবিতা

স্মৃতিটান

মোহাম্মদ সাকিব

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৬:১৬

তোমার স্মৃতি মনে করে কত শত রাত পার করলাম।
কিন্তু ঊষা লগ্নে তোমার দেখা পেলাম না।
রাতের নীরবতায় তোমার ছায়া খুঁজলাম।
খুঁজতে খুঁজতে আমার হৃদয় ক্লান্ত হয়ে গেলো।
রাতের সেই নীরবতাও দিনের কোলাহলের সাথে মিলিয়ে গেলো।


অন্ধকার ভুবনে দিনের আলো প্রবাহিত হলো।
সেই আলোর মাঝে চাঁদ লুকালো।
তাঁরার দলগুলো হারিয়ে গেলো আলোর মাঝে।
উদিত হলো সূর্যের আলো।
আলোতে দূর দূরান্তের সব দেখা গেলো।


শুধু দেখা গেলো না তোমার অস্তিত্ব।
তোমায় এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছি।
এই অপেক্ষা করতে করতে
কতো রাত পার করলাম।
কতগুলো নক্ষত্র যে এর মধ্যে মরে গেলো।
আর কতগুলো যে জন্মালো।


তার হিসেব নেই।
চন্দ্রগ্রহণের সময়ে আড়াল হওয়া চাঁদটি আবার দেখা দেয়।
কিন্তু তুমি আড়াল হলে আর দেখা দাও না।
দেখা না দেয়ার এই অগাধ ক্ষমতা বিধাতা তোমায় দিয়েছেন।
তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করছো। বিধাতা সব দেখছেন।
কিন্তু তিনি কিছু বলছেন না।


হয়তো একদিন বিধাতা তোমার এই ক্ষমতা কেরে নেবে।

তখন তুমি দেখা দেয়ার জন্য উৎসুক হয়ে উঠবে।
কিন্তু তখন কি আর আমার বিরহী আত্মা তোমায় মেনে নেবে?
কি অদ্ভুত নিয়মে আমরা পরলাম তাই না?
আমার নবগঠিত হৃদয় তোমায় নিয়ে অস্থির,
আর তুমি নিজের সুখের জন্য ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর