রবিবার, ১৭ই মে ২০২৬, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শ্রম উপদেষ্টা

শ্রমিক সমস্যা সমাধানে প্রয়োজনে জীবনের ঝুঁকি নেব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৪, ১৬:৩৮

নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আছি। মালিক বা সরকার হোক, দাবি বাস্তবায়নে কাজ করব। শ্রমিকদের কাছে একটু সময় চাই। সমস্যা সমাধানে কাজ করব। কথা বলতে চাই। জীবনের ঝুঁকি নিতে হলেও আমি নেব।

বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালন, প্রশিক্ষণ ও গবেষণা নীতিমালাসমূহ চূড়ান্তকরণ বিষয়ক অংশীজন কর্মশালায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিশ্বের বড় প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের বিভিন্ন সুবিধা দেয়। বড় প্রতিষ্ঠানগুলোর শ্রমিকরা যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্যসুবিধা পায়। চাকরির নিশ্চয়তাও পায়। ফলে হরহামেশাই সেখানে ধর্মঘট বা আন্দোলন হয় না।

সাখাওয়াত হোসেন বলেন, আমরা উদ্যোক্তা তৈরি করেছি টাকার জন্য। অনেকে দেশের টাকা নিয়ে বিদেশে চলে গেছে। জনগণের টাকা নিয়ে, মার্সিডিজে চড়ে হাওয়া হয়ে গেছে। যাদের মায়া আছে দেশের প্রতি তাদের উদ্যোক্তা হিসেবে দরকার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর