সোমবার, ১৬ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতা চুক্তি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৪, ১৫:৫১

বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন কাঠামো সংক্রান্ত সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন বাণিজ্য সচিব সেলিম উদ্দিন এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য উপমন্ত্রী জংওয়ান পার্ক।

জানা গেছে, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ-কোরিয়ার মধ্যে ইপিএ নিয়ে আলোচনার শুরু হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইনকিও চেওং আনুষ্ঠানিক নেগোসিয়েশন শুরুর ঘোষণা দেন।

ইপিএ সম্পাদনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন কাঠামো সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর