রবিবার, ১৭ই মে ২০২৬, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পলিথিনবিরোধী অভিযানে জরিমানাসহ ৪০ হাজার কেজি পলিথিন জব্দ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৪, ১০:৪২

পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে ৩ নভেম্বর থেকে ১৬৬টি অভিযান চালানো হয়েছে। এতে ৩৪৯টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ২৯ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে।

একই সময়ে ৪০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে মনিটরিং কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন

তিনি বলেন,পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এ জাতীয় ব্যাগের ব্যবহার বন্ধে সবাইকে সরকারের নির্দেশনা মানতে হবে, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মানুষ সচেতন হচ্ছে, দিন দিন উন্নতি হচ্ছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধেও কাজ চলছে। সচেতনতা বৃদ্ধি, বিকল্প সরবরাহ এবং নিয়ম বাস্তবায়ন একসঙ্গে চালানো হচ্ছে।

মনিটরিং কার্যক্রম চলাকালে বাজার কমিটির সদস্যরা পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক মেনে নেন এবং বিকল্প ব্যবহারের প্রতিশ্রুতি দেন। মনিটরিং অভিযানে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর