মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

জীবনে বড় অভিজ্ঞতার মুখোমুখি তাপসী পান্নু

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৮

রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ সিনেমায় অভিনয় করেছিলেন তাপসী পান্নু। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় শাহরুখ খান, ভিকি কৌশল, বোম্মান ইরানি, দিয়া মির্জাসহ আরও অনেকে অভিনয় করেছিলেন। এই সিনেমা করতে গিয়ে জীবনের বড় অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তাপসী পান্নু।

তাপসী বলেন, সবাই বড় তারকার সঙ্গে সহজে স্ক্রিন শেয়ার করতে চান না। এর অন্যতম কারণ হল- শাহরুখ খান বা সালমান খানের মতো অভিনেতারা যখন অভিনয় করেন তখন বাকিদের প্রাধান্য কিছুটা হলেও কমে যায়। তবে আমি মনে করি, মাঝে মাঝে ব্যাক সিটে বসাও ভালো। অর্থাৎ ভালো কিছু করার পর কিছু না করাও ভালো।

তাপসী আরও বলেন, ‘ডাঙ্কি সিনেমাটির মুক্তির সময় আমি ভীষণ স্বাচ্ছন্দে ছিলাম। যেখানে রাজকুমার হিরানি, শাহরুখ খান, ভিকি কৌশলের মতো তারকরা রয়েছেন, সেখানে তারাই যে সামনের দিকে থাকবেন তা বলাই বাহুল্য। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে আমি নিশ্চিন্তে ছিলাম।’

তাপসীকে সর্বশেষ অভিনয় করতে দেখা গেছে ‘ফির আই হাসিনা দিলরুবা’ সিনেমায়। এই সিনেমাটি ২০২১ সালের সিনেমা ‘হাসিন দিলরুবা’ এর সিক্যুয়েল। বিক্রান্ত মেসি এবং সানি কৌশল অভিনীত এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন তাপসী। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর