মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ (২ ডিসেম্বর) ঢাকার অবস্থান সপ্তম। ১৭৩ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সোমবার বেলা ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

এদিন বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর।

৩০৩ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। ২৬১ এবং ২১৫ একিউআই স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি ও পাকিস্তানের করাচী। শহরদুটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর।

সোমবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (১৯২)।

তালিকায় এরপরেই রয়েছে গুলশান ২ এর রব ভবন এলাকা (১৮৭), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (১৮৬), আগাখান একাডেমী (১৭৯), তেজগাঁয়ের শান্তা টাওয়ার এলাকা (১৭৫), সাভারের হেমায়েতপুর (১৭০)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর