মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কবিতা

গন্তব্যহীন

সোহাগ আহম্মেদ

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১২:১৬

অহেতুক পথ চলেছি এ বিরান মাঠে
যখন আমার আমিই আমাতে হারাই,
ক্রমশ চেপে আসা এ ধরণী
লুকাতে চায় জ্যোৎস্নার আঁধারে।

মনে কি পড়ে?
প্রথম দেখা সেই ভালোবাসার পারিজাত।
লজ্জাতে লুকানো ছিল বিষন্নতা ;
রাতের আড়ালে অন্ধকার খুঁজতে গিয়ে হারিয়ে ফেলেছিলাম না পাওয়া -
ঝকঝকে সেই দিনের আলো।

এখনো হেঁটে যাচ্ছি একা পথে
নিরাশাকে ভরসা করে শুধু,
আবার দাঁড়াবো কোন এক হিজল ছায়ায়
কথা হবে শুধু মৌনতায়;
দেখা হবে অদৃশ্যে
ক্লান্তির অবসান হবে শুধু ছুটে চলাতে।

এই যাত্রা অহেতুক -
কোলাহলে পূর্ণ এ বিরান মাঠ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর