মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০০

দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হবে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, দেশের চলমান নানা ইস্যুতে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন।

এর আগে, তিনি গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে এবং বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপ করেন। সংলাপে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেনি, তারা এই অভ্যুত্থানকে মুছে দিতে চায়। তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে একজোট হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর