মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কবিতা

গণ্ডা পাঁচেক তাল

এম.ডি জিয়াবুল

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৪, ১৪:০১

নন্দলালের কয়গাছি চুল
তা ধরেছে পাঁক!
মধ্যে-খানে বিরান ভূমি
বিশালাকার টাক!

পাটায় বেঁটে নানান ভেষজ
লাগায় কতো তেল,
তেল ছপ-ছপ নন্দলালের
টাক হলো তার বেল!

মনের ভুলে মাখলো মধু
ন্যাড়া নন্দলাল,
এক নিমিষে টাকের উপর
পিঁপড়ে দিলো ফাল।

কেঁদে কেঁদে চেঁচায় নন্দ
শোরগোলে খিলখিল,
তা শোনে হায় জড়ো হঠাৎ
কাক-শকুন আর চিল!

বন-বাদাড়ে ছুটছে নন্দ
এ-কি করুণ হাল!
ধপাস করে পড়লো টাকে
গণ্ডা পাঁচেক তাল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর