মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

মাভাবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিজয় সরকার, মাভাবিপ্রবি

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৪, ১৬:০৭

আলোড়ন ক্লাবের আয়োজনে মানসিক স্বাস্থ্য, সুস্থতা এবং মন প্রশিক্ষণের উপর “এত হাসি কোথায় গেলো! নামক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(মাভাবিপ্রবি)।

শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় ক্যাম্পাসের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড.মো: আনোয়ারুল আজিম আখন্দ অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আলোড়ন ক্লাবের আহবায়ক আবু হানিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এখন একটা সময় চলছে আমরা বিভিন্ন কারণে হাসতে ভুলে যাচ্ছি। জেনারেল জে-জি একটা গণ-অভ্যুত্থান করেছে, দেশে অস্থিরতা চলছে,রাজনৈতিক,ভূগোলিক, অর্থনীতি বিভিন্ন কারণে আমরা মানসিক স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে পারছি না এবং আমাদের মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে।এই সময় আমাদের সবার হাসির প্রয়োজন সুস্থ থাকার জন্য। বিশ্ববিদ্যালয় জীবন তোমাদের জীবনে শ্রেষ্ঠ সময়।তোমাদের জীবনে অনেক হতাশা আসবে কিন্তু এতে সম্পর্ক নষ্ট করা যাবে।বন্ধুত্ব-প্রেম ভালোবাসা সব সময় থাকুক তোমাদের মাঝে।তোমাদের জন্য আমার দোয়া রইল।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর মনোবিজ্ঞানী অধ্যাপক ড.তানিয়া রহমান এবং সহ-কীনোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ফ্যাকাল্টি লিজা আক্তার।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান,শিক্ষক, আলোড়ন এর বিভিন্ন উপদেষ্টা, শিক্ষার্থী, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক মো. ইমাম হোসেন উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর