মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কবিতা

অশ্রু-হাসি

ইরফান মাহমুদ 

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৪, ১৬:১২

চোখের জলে মিশে থাকে হাল্কা হাসির রেখা,
বেদনার সুরে বাঁধা যেন সুখের আলোর দেখা।
অশ্রুর ঢেউয়ে ভাসে মন, হারায় স্মৃতির ঘরে,
হাসির সাথে বাজে সুর, কান্না থাকে পিছে পড়ে।
 
জীবন তো এক আকাশপথ, রঙে মাখা ধাঁধা,
অশ্রু-হাসি মিলেমিশে গল্প করে সদা।
কখনো শুধু সুখের ধারা, কখনো ব্যথার গান,
এই দু'টোরই খেলায় গড়ে জীবনের এক প্রাণ।
 
হাসির আড়ালে কান্না থাকে, কেউ বুঝে না ঠাহর,
মনে হয় যে সুখের খেলা, তবু দুঃখ ভাসে বর।
অশ্রু-হাসির যুগল রঙে আঁকা এই নদ,
জীবন নামের মায়াবী এক অদৃশ্য আলপথ।
 
অশ্রু ঝরে রাতের শেষে, ভোরে ফুটে ফুল,
হাসির মাঝে লুকিয়ে থাকে ব্যথার গোপন কূল।
চোখের কোণে জমে থাকা স্বপ্ন ভাঙার ব্যথা,
হাসির মোড়কে ঢেকে রাখে অজানা এক কথা।
 
দুঃখ যেন ছায়া হয়ে হাঁটে সুখের পিছে,
অশ্রু যত লুকাও তুমি, হাসি ম্লান মনে মিছে।
বাতাস বলে, কান্না বুঝি বৃষ্টির সুরেলা গান,
হাসির মাঝে বেজে ওঠে বিরহেরই তান।
 
জীবন গড়ে অশ্রু-হাসির মায়াবী এক বুনন,
কান্না শেষে উঠে হাসি, তবু থেকে যায় চরণ।
প্রতিটি ধাপে মিশে থাকে দু’টির রঙ-গাথা,
অশ্রু-হাসির যুগল কাব্যে লেখা জীবনের কথা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর