মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

কবিতা

রূপান্তর

সাবরিনা তাহ্সিন

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩

প্রকৃতির জঠরবদ্ধ নিয়মের
বেড়াজালে আবদ্ধ সবকিছু ,
প্রশ্ন জাগে মনমাঝে ,এখনও কী সব আছে
আগের মতো ?

এখনও কী সকালের রবি
পূর্বাকাশে স্বচ্ছ পানির ন্যায়
রঙিন আভার বর্ণচ্ছটায় ,
প্রস্ফুটিত ফুলের মতো প্রকটিত হয় ?

পাখির ঝাঁক কী এখন দেখা যায়
দূর-দিগন্তের পানে ?
দোয়েলের শিস্ ,কোকিলের কু হু ডাক কী শোনা যায়
বৃক্ষরাজির শাখায় কিংবা

রবির কিরণে লুক্কায়িত পত্র-পল্লবের ছায়ায় ?
আগের মতো যেমন শোনা যেতো!
এখনও কী শিশির বিন্দু
সবুজ ঘাসের গায়ে ,
জ্বলে চকচকে হীরের মতো ?

এখনও কী দিনান্তে কিংবা গোধূলী লগ্নে
রঙিন আবির মেখে,
দিনের সমস্ত আলোকে আচ্ছন্ন করে সন্ধ্যা নামে ?

এখনও কী দেখা যায়
রাতের নীল আকাশের কোলজুড়ে ,
ঝিকিমিকি নক্ষত্ররাজি ?

প্রশ্ন যদি জাগে
কেমন চলছে প্রকৃতি, প্রাণীকূল ?
জবাব যদিও হয় উত্তম কিংবা বেশ ,
তবুও সেটা নয় প্রত্যাশিত ভালো।

বৈষ্ণিক উষ্ণায়নে ,কার্বন নিঃসরণে
দুর্বিষহ মানুষ, প্রকৃতি ও প্রাণীকূল ,
মানুষ ,জীবজগৎ ও উদ্ভিদকূলের বাস্তুসংস্থান
নিয়মের রূপান্তর যেন সবখানেই বিরাজমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর